নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বৈঠাখাল গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার বৈঠাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ওই গ্রামের মারুত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির অদূরে একটি বরুণ গাছে সেলিম মিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ বা পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন


শেয়ার করুন