বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় শায়েস্তাগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বাছিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মালেক উপজেলার চানপুর গ্রামের মৃত নছির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের এক নেতার গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে


শেয়ার করুন