সন্ত্রাস বিরোধী আইনে কৃষক লীগ নেতা সালেহ চৌধুরী গ্রেফতার

হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে উপজেলা কৃষক লীগ নেতা মো. সালেহ চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বহুলা গ্রামের বাসিন্দা বুলবুল চৌধুরীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ শহরের ৩ নম্বর পুল পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর সালেহ চৌধুরী সৌদি আরবে চলে যান। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশে ফেরেন এবং আওয়ামী লীগকে পুনবার্সনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তিনি ওই দিন রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় পুলিশ তাকে আটক করে বলে স্থানীয় লোকজন জানান। এ বিষয়ে সদর থানার ওসি জাহিদুল হক জানান, সালেহ চৌধুরীকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশব্যাপী নাশকতা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ


শেয়ার করুন