এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পুলিশের এমন তৎপর উপস্থিতি সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপদ ও অপরাধমুক্ত বানিয়াচং গড়তে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান, টহল কার্যক্রম এবং জনসচেতনতামূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
ওসি শেখ নাজমুল হক বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বানিয়াচং থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”
