বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাটপাড়া-গাজীপুর সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে গাড়ি, মোটরসাইকেল, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন দাপ্তরিক কাজেও সড়কটি ব্যবহার করা হয়। তবে বর্তমান অবস্থার কারণে জরুরি প্রয়োজনেও নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। ভুক্তভোগীরা জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনগণের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
