সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় মোট ১০ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৪১ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৩৯ জন। কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। অপরদিকে, আলিম পরীক্ষায় মোট ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৯ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩৫ জন এবং বহিষ্কারের ঘটনা ঘটেনি। এছাড়া, এইচএসসি (বিএম/বিএমটি/ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৮ জন। এ পরীক্ষাতেও কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি পাপিয়া আক্তার জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা নিশ্চিত করা হয়।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
