চুনারুঘাট বাজারে প্রশাসনের মনিটরিং, মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ

হবিগঞ্জের চুনারুঘাট বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে এবং চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে নানা ধরনের অনিয়ম লক্ষ্য করা যায়। বিশেষ করে অধিকাংশ দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বচ্ছ রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে


শেয়ার করুন