রোববার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ডেঙ্গুর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি তিনজন ডেঙ্গু রোগীর মধ্যে দুজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বিভাগে কারও মৃত্যু হয়নি। চলতি বছরও সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪৮ জনই হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ৯ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাইরে থেকে এসে শনাক্ত হয়েছেন আরও তিনজন রোগী।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
