হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে ১৮ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউর রেজা আসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মিরপুর বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে মাছগুলো জব্দ করা হয়।
অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল মৎস্য বিভাগকে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউর রেজা আসিফ বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
