লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান, লুটপাট মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলোচিত একটি লুটপাট মামলার প্রধান আসামি আকতার মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আবু কাউছারের নেতৃত্বে একদল পুলিশ মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মৃত মালেক মিয়ার ছেলে আকতার মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে লাখাই থানায় নিয়ে আসা হয়। পরে শনিবারই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে


শেয়ার করুন