মাধবপুরে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ॥ ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর উপজেলায় অবৈধভাে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুল ইসলাম অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। তিনি বলেন, "অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সব ধরনের অভিযানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অভিযানে জব্দ করা বালু জনস্বার্থে চৌমুহনী-তুলসীপুর-বরুড়া সড়কের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


শেয়ার করুন