আজমিরীগঞ্জে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন ॥ বন্ধে নেই উদ্যোগ

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ এলাকায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পরও কার্যক্রম বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং-শিবপাশা সড়কের পাশে একটি পুকুরের চারপাশে টিনের বেড়া দিয়ে দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে নির্গত ধোঁয়া (২য় পাতায় দেখুন) ও রাসায়নিক বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলটি বানিয়াচং থানার আওতাধীন হওয়ায় বিষয়টি বানিয়াচংয়ের ইউএনওকে জানানো হয়েছে। বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত ইউএনও মেহরাব হোসাইন বলেন, এ বিষয়ে থানাকে অবহিত করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, ঘটনাস্থলে একবার অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এদিকে, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সীসা উৎপাদনের কার্যক্রম বন্ধ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



শেয়ার করুন